স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন।শুক্রবার বিসিক

2023-04-14T22:24:15+00:00
2023-04-14T22:24:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১০:২৪ পিএম   (ভিজিট : ১৫৬)
X

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন। 

শুক্রবার বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা-১৪৩০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেলায় ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের স্টল ঘুরে দেখার সময় মন্ত্রী প্রতিষ্ঠানটির স্মার্ট উদ্যোগকে স্বাগত জানান এবং সাধুবাদ জানান মেলায় আগত সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করার জন্য।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বিসিক চেয়ারম্যান ও উধ্বর্তন কর্মকর্তারা, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের উদ্যোক্তারা। 

মেলায় আগতদের জন্য থাকছে আকর্ষণীয় সব সুযোগ। ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্যের পাশাপাশি কেনা যাবে গৃহস্থালি ইলেক্ট্রনিকস সামগ্রী, গেমিং ডিভাইস, মনিটর। আরও থাকছে মেলায় প্রোডাক্ট পছন্দ করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নেয়ার সুযোগ। ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের ২১, ২২ ও ২৩ নম্বর স্টলে এসব সুবিধা পাওয়া যাচ্ছে। 

বৈশাখী মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টল খোলা থাকবে।

বাবু/মম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy