নববর্ষের দিন ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আট বছর পর

2023-04-14T22:32:16+00:00
2023-04-14T22:32:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নববর্ষের দিন ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১০:৩২ পিএম   (ভিজিট : ১৪১)
X

বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আট বছর পর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হলো। এর আগে ২০১৪ সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। এক দিনের ব্যবধানে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়ামের মতো বাড়ল।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ২০১৪ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। এর আগে ১৯৬০ সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ২০২১ সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। সেই হিসাবে ২০১৪ সালের পর আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হলো। ঢাকায় তাপমাত্রা আর সেভাবে না বাড়লেও তাপপ্রবাহ থেকে সহসাই মুক্তি মিলছে না। তবে ২৩ এপ্রিলের পর ঢাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।


বাবু/মম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy