কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ১০ লাখ

2023-04-15T15:33:58+00:00
2023-04-15T15:33:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২১৯)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।  

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারের গন্ডা হাফিজিয়া মাদ্রাসা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে যায় ২টি কাপড়ের দোকান ও ১টি মুদির দোকান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২টি দোকান।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ধারণা, সোহেলের মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে অন্যদের দোকানে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকান ঘরসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও বলেন মূলত সোহেলের মুদি দোকান ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এআগুনে প্রায় ৮-১০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জানান, গন্ডায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেছি। কেন্দুয়া উপজেলা প্রশাসন পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। 

বাবু/জেএম




  বিষয়:   কেন্দুয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy