প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:৪২ পিএম (ভিজিট : ১৬৪)

X
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেক্রমে, বিএনপির অসচ্ছল নেতাকর্মীদের মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শ্রীপুর পৌর বিএনপি'র সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লা।
শুক্রবার (১৪ এপিল) বিকালে পৌরসভার মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরিফ মোহাম্মদ ছিদ্দিকী, শ্রীপুর পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহসান কবির, পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক সামসুদ্দিন সরকার, ওয়ার্ড বিএনপির সদস্য ফরহাদ মিয়াসহ পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণ শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাবু/জেএম