প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:২১ পিএম (ভিজিট : ২৩৫)

X
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মুশের্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন ‘তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।
দলের নেতা-কর্মীদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের কাজ করতে হবে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এমপি আব্দুস সালাম মুশের্দীর আয়োজনে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রূপসা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো অতিদরিদ্রতা থাকবে না। বিনা খরচে বাড়ি প্রদান, স্বাস্থ্যসেবা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দেশবাসীর অবস্থার পরিবর্তনের জন্য শিক্ষার হার বৃদ্ধিসহ সবকিছুই করছে সরকার।
সরকার ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের কারণে দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে এবং অতিদরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। এরপর এমপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এমপি আব্দুস সালাম মুশের্দী তিন উপজেলায় ১০ হাজার দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করবেন।
বাবু/জেএম