২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়নি নতুন ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি

2023-04-15T17:13:34+00:00
2023-04-15T17:24:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়নি নতুন ডেঙ্গুরোগী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫:১৩ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৩ ৫:২৪ পিএম  (ভিজিট : ১৩৮)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারা দেশে সর্বমোট ২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে নয়জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪৩৬ জন রয়েছেন। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৬৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৪২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy