প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫:৫৮ পিএম (ভিজিট : ৩৯৩)

X
নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে ডোমার ডাক বাংলো মাঠে এর আয়োজন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল উপস্থিত থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ও সহ-সভাপতি মিজানুর রহমান সোহাগ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসতাক, মোহাম্মদ আফরোজ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন প্রমুখ।
সবশেষে বন্ধন ফাউন্ডেশনের পক্ষে শতাধিক গরিব মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বাবু/জেএম