প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৭:১০ পিএম আপডেট: ১৫.০৪.২০২৩ ৭:১৩ পিএম (ভিজিট : ১৫২)

X
ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ভূমি সম্মেলন। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন , ভূমি অফিসের সেবা গ্রহিতাকে কোন হয়রানি করা যাবে না। আর কোন সেবা গ্রহিতা যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য ভূমি অফিসের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলীর সভাপতিত্বে এসময় উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, আশিকুর হক, বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
এর আগে সকালে বেলুন উড়িয়ে ভূমি সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বাবু/জেএম