প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৭:২০ পিএম (ভিজিট : ৪০৫)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে ‘আসাদুজ্জামান স্মৃতি সংসদ’ এর ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভূঞাপুর ‘আসাদুজ্জামান স্মৃতি সংসদ’ উদ্যোগে ভূঞাপুর পৌরসভা ও অলোয়া ইউনিয়নের ৫০০ দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ও ইবরাহিম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস মো. সুরুজ্জামান সুরুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী, অলোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পপি, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান রাসেল, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। এসময় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম