খাগড়াছড়িতে ১১দিনেও অধরা মামলার প্রধান আসামি

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউপির গঞ্জপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর-বাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট, অগ্নিসংযোগ, হামলা মারপিটের ঘটনায়

2023-04-15T19:29:27+00:00
2023-04-15T19:29:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে ১১দিনেও অধরা মামলার প্রধান আসামি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৭:২৯ পিএম   (ভিজিট : ২৩০)
X

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউপির গঞ্জপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর-বাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট, অগ্নিসংযোগ, হামলা মারপিটের ঘটনায় মামলার ১১দিনেও প্রধান আসামিসহ কাউকেও গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। 

এদিকে ওই মামলা দায়েরের পর আসামিদের পুলিশ গ্রেফতার করতে না পারলেও উল্টো বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে অন্য লোকদের মাধ্যমে মামলা দায়ের করে ও বাদী এবং স্বাক্ষীদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে নিরাপত্তাহীনতায় রয়েছে বাদীসহ স্বাক্ষীদের পরিবার।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত (৫ এপ্রিল) সকালে জেলা সদরের একই গ্রামের মোট ২ জনের নাম উল্লেখ করে আবদুল জলিল বাদী হয়ে আমলী আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী আবদুল জলিল জানান, মামলাটি দায়ের করার পর থেকে রহস্যজনক কারণে পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামিসহ কোন আসামিকে গ্রেফতার করেনি। মামলার আসামিরা প্রভাবশালী ও ১নং আসামি মংথুই মগকে গ্রেফতার না করায় মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তাই আমার ও স্বাক্ষীদের পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। দ্রুত মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে এ মামলার আইও এসআই মিনহাজ বলেন, মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের অভিযান চলছে।

বাবু/জেএম





  বিষয়:   খাগড়াছড়ি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy