নড়াইলে ফেনসিডিলসহ আটক ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ১৭ বোতল ফেনসিডিলসহ মো. জাকির হোসেন জাকার (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা

2023-04-15T19:39:41+00:00
2023-04-15T19:39:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে ফেনসিডিলসহ আটক ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X

নড়াইলে ১৭ বোতল ফেনসিডিলসহ মো. জাকির হোসেন জাকার (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে নড়াইল সদর উপজেলার পেড়লী উত্তরপাড়া গ্রামের মৃত সুলতান গোলদারের ছেলে। পঙ্গু জাকির ইজিবাইক চালানোর আড়ালে মাদক ব্যবসা করেন। 

শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে অভিযান চালিয়ে পিবিএম ঈদগাহের কাছ থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে অভিযান চালিয়ে পিবিএম ঈদগাহের নিকট থেকে তাকে আটক করে। 

এ সময় আসামির দেখানো মতে তার নিজ খড়ের গাদার মধ্য থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন দীর্ঘদিন যাবৎ যশোর থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে নড়াইল সদর থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। তার নামে নড়াইল সদর থানায় ৩টি মাদক মামলা ও ২টি বিশেষ ক্ষমতা আইন মামলার এজাহার নামীয় আসামি। এছাড়া যশোর শার্শা থানায়ও তার নামে বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা রয়েছে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy