মাটিরাঙ্গায় ৩৫ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা

2023-04-15T20:18:04+00:00
2023-04-15T20:18:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনা জোনের অভিযান
মাটিরাঙ্গায় ৩৫ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৭০)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া থেকে এইসব জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু হতে মাহিন্দ্র যোগে অবৈধ পথে আসা ভারতীয় ঔষধ খাগড়াছড়ি যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন হতে ক্যাপ্টেন রাহফিন আহমদ’র নেতৃত্বে একটি সেনা দল নতুন পাড়া এলাকাতে চেক পোস্ট বসিয়ে। ভারতীয় অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট চুয়াল্লিশ হাজার ছয়শত চল্লিশ পিচ যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৩২ হাজার টাকা। দুই লাখ পিস প্যারোটিন ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। এবং ৫৬ হাজার পিস ডেক্সন ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা সহ সর্বমোট ৩৫ লাখ ১২ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। এসময় মো. আব্দুল হান্নান(৫২) নামের একজনকে মাহিন্দ্রা গাড়িসহ আটক করা হয়।
 
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন, চোরাকারবারীদের যে কোন মূল্যে প্রতিরোধ করা হবে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   মাটিরাঙ্গা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy