প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:২৩ পিএম (ভিজিট : ১৩৫)

X
পবিত্র রমজানে কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৫৭ হাজার ৯৭০ জন দরিদ্র মানুষ।
‘রোজাদারদের আহার প্রদান’ ও ‘জাকাত আল ফিতর’—এ দুই প্রোগ্রামের আওতায় ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের ভৈরব, কুমিল্লা, লালমনিরহাট, নরসিংদী, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, নাটোর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুরসহ সারা দেশের ৩৩টি স্থানে কাতার চ্যারিটির শুকনো খাবারের পার্সেল বিতরণ করা হয়েছে।
রোজাদারদের জন্য দেওয়া প্রতিটি ৪২ কেজি ওজনের প্যাকেটে ছিল চাল, খেজুর, ছোলা, ডাল, লবণ, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। জাকাত আল ফিতর হিসেবে বিতরণ করা হয় সাত কেজি ওজনের প্যাকেট।
রমজানে দরিদ্র পরিবার, বিশেষ করে এতিম ও বিধবাদের জন্য কাতার চ্যারিটির এ উদ্যোগের প্রশংসা করেছেন সরকারি কর্মকর্তারা। তারা বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ডোনারদের ধন্যবাদও জানিয়েছেন। সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরাও।
কাতার চ্যারিটির ঢাকা অফিসের স্টাফরা প্রতিটি বিতরণ কার্যক্রমে অংশ নেন। ভৈরবে হাজী আসমত আলী চাইল্ড হোমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর।
বাবু/মম