প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২:২১ পিএম (ভিজিট : ১২২)

X
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক জয়নুল আবেদীন এ তথ্য জানান।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।
এর আগে, শনিবার অগ্নিকাণ্ডের পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।
তারও আগে ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
-বাবু/এ.এস