পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩:৫৯ পিএম (ভিজিট : ১৫৪)

X
নেত্রকোণার পূর্বধলায় প্রশাসনের অভিযানে ৭৯ বস্তা ভারতীয় চিনিসহ শৈলেন্দ্র চন্দ্র দাস (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে পূর্বধলা পাটবাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শৈলেন্দ্র চন্দ্র দাস উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা পরশ চন্দ্র দাসের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শনিবার রাত দশটার দিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র নেতৃত্বে পুলিশ পূর্বধলা পাট বাজারে মেসার্স বাবু তীর্ত কনস্ট্রাকশনের মালিক শৈলেন্দ্র চন্দ্র দাসের গুদামে অভিযান চালিয়ে ৫০ কেজির ৭৯টি বস্তায় মোট ৩ হাজার ৯ শত ৫০ কেজি ভারতীয় অবৈধ চোরাই চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত চিনির বস্তাগুলো বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতেই পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম