শ্রীপুরে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচদিন পর গজারি বনের ভেতর থেকে বৃদ্ধ আব্দুল বারেকের (৭৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

2023-04-16T16:54:13+00:00
2023-04-16T16:54:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৩০)
X

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচদিন পর গজারি বনের ভেতর থেকে বৃদ্ধ আব্দুল বারেকের (৭৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের বাসিন্দা।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের গভীর গজারি বনের ভেতর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বিষিয়টি নিশ্চিত করে জানান, নিহত আব্দুল বারেক ভরণ-পোষণসহ যাবতীয় বিষয়ে তার ছেলেদের উপর নির্ভরশীল ছিলেন। গত ১১ এপ্রিল সকাল সাড়ে ৯টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যায় বাড়ি না ফেরায় ছেলেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। স্থানীয়দের মাধ্যমে গজারি বনের ভেতরে অজ্ঞাত লাশ পরে থাকার খবরে নিহতের ছেলে রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করে। বৃদ্ধের লাশের পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গভীর জঙ্গলে গিয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ পচে যাওয়ায় শিয়াল কুকুরে খেয়ে ফেলার কারণে সুরতহাল প্রতিবেদনে তেমন কিছু পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাবু/জেএম




  বিষয়:   নিখোঁজ  লাশ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy