বেড়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার বেড়ায় হাসান (৩৫) নামের এক রিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। রোববার

2023-04-16T17:42:43+00:00
2023-04-16T17:42:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেড়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ১২৬)
X

পাবনার বেড়ায় হাসান (৩৫) নামের এক রিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। রোববার (১৬ এপ্রিল) সকালে বেড়া বিপিনবিহারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে (বি.বি) স্কুলের ভেতরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান বেড়া পৌর সদরের দক্ষিণপাড়া গ্রামের মৃত ইমতাজ সরকারের ছেলে।

নিহতের স্বজনরা ও চাচাতো ভাই নূর ইসলাম জানান, হাসান একজন রিকশা চালক। গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে সে বাড়ি থেকে বের হয়, কিন্তু সাড়া রাত সে বাড়ি ফেরেনি। আজ সকালে বি.বি স্কুল এলাকার কয়েকজন ব্যক্তি মরদেহ দেখে আমাদের ফোন করে জানান, আপনার চাচতো ভাই গলা কাটা অবস্থায় বিবি স্কুলের বারান্দায় পড়ে আছে। ঘটনার স্থলে গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত গলা  ও পেট কেটে তাকে হত্যা করেছে। স্বজনদের ধারণা রাতে যে কোন সময় তাকে ডেকে এনে হত্যা করে ফেলে রেখে গেছে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   বেড়া  মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy