সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা পাহাড়ের তরুণ-তরুণীরা

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

সাংগ্রাই শোভাযাত্রা ও জল উৎসবের মাধ্যমে রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়াতে দিনব্যাপী উদযাপিত হয়েছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব। বর্ণিল

2023-04-16T18:09:24+00:00
2023-04-16T18:09:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা পাহাড়ের তরুণ-তরুণীরা
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X

সাংগ্রাই শোভাযাত্রা ও জল উৎসবের মাধ্যমে রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়াতে দিনব্যাপী উদযাপিত হয়েছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব। বর্ণিল আয়োজনে উৎসবে মাতোয়ারা তরুণ-তরুণীরা। যেখানে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে।

রবিবার (১৬ এপ্রিল) রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)’র আয়োজনে সাংগ্রাই জল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রাম বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ উৎসবমূখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে।

পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন এই শ্লোগানে সাংগ্রাই জলবর্ষণ উৎসবে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও মাসস’র সভাপতি অংসুইপ্রু চৌধুরী।

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম ওয়াসাকা আয়েশা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. নূর উল্লাহ জুয়েল, (পিএসসি)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংগ্রাই জল উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা ও মাসস’র সাধারণ সম্পাদক মংউচিং মারমা।

আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মং বাজিয়ে জল উৎসব উদ্বোধন করেন অতিথিরা। পরে অতিথিরা জল ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।
এ সময় তরুণ-তরুণী, যুবক-যুবতীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেন। 

বাবু/জেএম




  বিষয়:   সাংগ্রাই  জল  উৎসব 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy