কলাপাড়ায় আগুনে ভস্মীভূত বসতঘর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এসময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার

2023-04-16T19:35:23+00:00
2023-04-16T19:35:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলাপাড়ায় আগুনে ভস্মীভূত বসতঘর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এসময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গ্রামবাসীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডে রাজমিস্ত্রি মোহাম্মদ আলী হোসেনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ওই বসতঘরে কেউ ছিল না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, তারা ঘর বন্ধ করে সবাই বাইরে যায়। এসময় আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তারা যথা সময়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশে থাকা আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তাদের ধারণা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। অপর ঘরটি কিছুটা হলেও রক্ষা করতে পেরেছি। তবে তাদের কাছ থেকে জানতে পারলাম বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

কলাপাড়া ওসি কর্মকর্তা মো. জসীম জানান, আগুন লাগার বিষয়টি জানেন না। তারা বিষয়টি দেখছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   ভস্মীভূত  বসতঘর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy