পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে রড বোঝাই টমটম উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়িতে

2023-04-16T19:41:45+00:00
2023-04-16T19:43:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:৪১ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৩ ৭:৪৩ পিএম  (ভিজিট : ১২০)
X

পিরোজপুরে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে রড বোঝাই টমটম উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গাড়িতে থাকা আরও তিন শ্রমিক। 

এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিরোজপুর  প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ শেখ (২৮) সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সিরাজ শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই করে পার্শবর্তী কাউখালী উপজেলা থেকে পিরোজপুর শহরের সিও অফিসে আসছিল জাহিদ এবং অন্য তিন শ্রমিক। এ সময় টমটমটি সেতুটি পাড় হয়ে ঢাল দিয়ে নামার সময় এটি দুলতে থাকে। এরপর কিছু দূর এসে সামনের রড রাস্তার সাথে আটকে গিয়ে গাড়িটি উল্টে পাশে মাঠে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জাহিদ। এ সময় রডের নিচে চাপা পড়ে অন্য তিনজন আহত হয়। 

তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   পিরোজপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy