ঢাবির সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও আড্ডা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আড্ডা

2023-04-16T19:57:49+00:00
2023-04-16T19:57:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবির সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও আড্ডা
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৪৩৪)
X

কক্সবাজারে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখে ডিইউ আল্যামনাই ইন কক্সবাজারের আয়োজনে তারকা মানের হোটেল লং বীচ এর ফোরাম হলে এ ইফতার মাহফিল ও আড্ডা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার সামসুদ্দোজা নয়ন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. শাহজাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার আলম, কক্সবাজার জেলা প্রশাসনের এনডিসি তাজ উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উসমান গনি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ইফতার ও আড্ডা পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী, ঢাবির সাবেক শিক্ষার্থী ও কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক মো. সফিউদ্দিনসহ অন্যান্যরা। রবিবারে সকালে আয়োজক কমিটির সদস্য কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে কর্মরত এসএএস সুপারিনটেনডেন্ট কামাল হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অনেক বছর পর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আড্ডা এক মিলনমেলায় পরিণত হয়। জানা গেছে, অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক দিক নির্দেশনা দিয়েছিলেন ইউএন এইচ সি আরে কর্মরত সুব্রত কুমার চক্রবর্তী, ডব্লিউ এফপিতে কর্মরত আখতারুজ্জামান, ইউনিসেফে কর্মরত শশাঙ্ক সাদী ও এনজিও প্ল্যাট ফর্মে কর্মরত আহসানউদ্দোলা।

অনুষ্ঠানটি সফল করতে মাঠ পর্যায়ে কাজ করেছেন এনজিও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম'র সানজিদা পারভীন, ব্র্যাক'র এ.কে.এম সফিউল্লাহ, ইউনিসেফ'র এমডি. মেহেদি হাসান, অক্সফাম'র প্রদীপ্ত ভাস্কর রক্ষিত, SARPV এনজিওর এস.এম. রাহাত, SHED এর এমডি. আসাদুল হক সাব্বির, স্টার্ট ফান্ড বাংলাদেশ'র নাইম আহমেদ।

কক্সবাজারে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ইফতার মাহফিল ও আড্ডা অনুষ্ঠানটি উপস্থিত সকলের জন্য একটি মূল্যবান এবং অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ছিলো বলেও উল্লেখ করেন কমিটির সদস্য কামাল হোছাইন।

বাবু/জেএম




  বিষয়:   ইফতার  মাহফিল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy