ঢাকার তাপমাত্রা আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে। আজ রোববার রাত ৯টার পর আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো

2023-04-17T00:05:37+00:00
2023-04-17T00:05:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার তাপমাত্রা আরও বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:০৫ এএম   (ভিজিট : ১৫৪)
X

রাজধানী ঢাকার তাপমাত্রা আরও বেড়েছে। আজ রোববার রাত ৯টার পর আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল শনিবার রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে টানা অতি তাপপ্রবাহের ফলে পুড়তে থাকা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। এক দিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরেও।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

বাবু/মম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy