মালবাহী ট্রেনে সোনার বাংলার ধাক্কার ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা

2023-04-17T00:43:17+00:00
2023-04-17T00:43:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালবাহী ট্রেনে সোনার বাংলার ধাক্কার ঘটনায় তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:৪৩ এএম   (ভিজিট : ১৮৯)
X

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। 

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন, স্টেশন মাস্টার জামাল আহমেদ ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুবকে সদস্য করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে সেটা সরকারের কাছে জমা দেব।

প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০-২৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy