প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:৫২ পিএম (ভিজিট : ২০৮)

X
গাজীপুরের কালীগঞ্জে চুয়ারিয়াখোলা জন উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ শহীদ ময়েজউদ্দিন সড়কের আজাদ কমিউনিটি সেন্টারে এই সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপা জাহান মিতুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ ফারুক আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় ৫৫ জন শারীরিক, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল ডাল তেল চিনি ও সেমাই তুলে দেন।
-বাবু/এ.এস