প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৩:৫৯ পিএম (ভিজিট : ১৬৮)

X
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে ১২ জন নারী-পুরুষদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. নোমান মিয়া, পরিবার পরিকল্পনা ডা. সুমন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক মো. রিমন খান প্রমুখ।
বাবু/জেএম