প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৪:৪২ পিএম (ভিজিট : ২৮৯)

X
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবসের বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী প্রমুখ।
সভায় স্থানীয় সরকারি, বে-সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম