কালিহাতী পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক

2023-04-17T16:47:09+00:00
2023-04-17T16:47:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতী পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায়  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে কালিহাতী পৌরসভা কার্যালয়ে ৩ হাজার ৮১ জন অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, ট্যাগ অফিসার মাহবুবুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌর সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ও কাউন্সিলর বৃন্দ।

বাবু/জেএম




  বিষয়:   কালিহাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy