বেনাপোলে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে যশোরের বেনাপোলে ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর পক্ষ থেকে

2023-04-17T16:54:20+00:00
2023-04-17T16:54:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২২৮)
X

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে যশোরের বেনাপোলে ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও দুস্থ ২৫০টি পরিবারের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরণ করেন বেনাপোল সমাজ কল্যাণ সংস্থা-১৬৮৫/২২।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকালে বেনাপোল সমাজ কল্যাণ সংস্থা ক্লাবে এ ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়। বেনাপোল সমাজকল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপত্বিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশব্যাপী অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সামগ্রী বিতরণ চলছে। তারই ধারাবাহিক শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি দেশের প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এবং সেই সাথে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো. মোহাতাব উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনাপোল পৌর আওয়ামী লীগ, মো. আব্দুল লতিফ, আজীবন সদস্য, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা মো. আসাদুজ্জামান আসাদ, আজীবন সদস্য, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা, কে.এম সানোয়ার হোসেন রিমন, সাধারণ সম্পাদক, বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ও মো. নাজিম উদ্দীন রাব্বী, কার্যনির্বাহী সদস্য বেনাপোল সমাজকল্যাণ সংস্থা।

বাবু/জেএম




  বিষয়:   বেনাপোল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy