মঙ্গলবার থে‌কে চালু হ‌চ্ছে মাছুয়া-ঢাকা নৌ রুটে সরকারি জাহাজ

এস এম আকাশ, পি‌রোজপুর

সারাবাংলা

যাত্রী সংকট ও ব‌্যাপক লোকসা‌নের অজুহাত দে‌খি‌য়ে গত সাত মাস পূ‌র্বে বন্ধ হ‌য়ে যায় মাছুয়া-ঢাকা নৌ রু‌টে বাংলাদেশ

2023-04-17T17:26:23+00:00
2023-04-17T17:26:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাত মাস বন্ধ থাকার পর
মঙ্গলবার থে‌কে চালু হ‌চ্ছে মাছুয়া-ঢাকা নৌ রুটে সরকারি জাহাজ
এস এম আকাশ, পি‌রোজপুর
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৮৬)
X

যাত্রী সংকট ও ব‌্যাপক লোকসা‌নের অজুহাত দে‌খি‌য়ে গত সাত মাস পূ‌র্বে বন্ধ হ‌য়ে যায় মাছুয়া-ঢাকা নৌ রু‌টে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজ।

প‌বিত্র ঈদুল ফিতরের আগে ও প‌রে যাত্রী চাপ সামাল দি‌তে বন্ধ হওয়ার সাত মাস পর মাত্র আট দিনের জন্য আবারও চালু হচ্ছে। মাছুয়া-ঢাকা রু‌টে চলাচল করবে রাষ্ট্রীয় এ সংস্থাটির অধিনস্ত এমভি মধুমতি জাহাজ।  বিআইডব্লিউটিসি বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম উদ্দিন সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি ঢাকা থেকে বা‌গেরহা‌টের মো‌ড়লগঞ্জ পর্যন্ত সেবা দি‌লেও এবার পিরোজপুরের বড়মাছুয়া পর্যন্ত যাত্রী সেবা দিবে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ‘পদ্মা সেতু উদ্বোধনের ফলে যাত্রী সংকটে পড়ে নৌপথ। তার ওপর বেড়ে যায় জ্বালানি তেলের মূল্য। তাই লোকসানের অজুহাতে গত বছরের ২২ সেপ্টেম্বর ২২ থেকে ঢাকা-মোড়েলগঞ্জ ভায়া বরিশাল রুটে স্টিমার সার্ভিস বন্ধ করে দেয়া হয়। প‌বিত্র ঈদুল ফিতর উপল‌ক্ষে ‘ঈদের আগে এবং পারে ঢাকা-মাছুয়া রুটে যাত্রীদের চাপ বেশি থাকে। তাই যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ ও উপকূলীয় রুটে নিয়মিত যাত্রীবাহী স্টিমার সার্ভিসের সাথে অতিরিক্ত বিশেষ যাত্রীবাহী সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ১৮ ও ২১ এপ্রিল ঢাকা থেকে বড়মাছুয়া এবং ১৯ ও ২৩ এপ্রিল মাছুয়া থেকে ঢাকা। একই ভাবে ঈদ পরবর্তী ২৭ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে এবং ঈদের পরে ২৯ ও ৩১ এপ্রিল বড়মাছুয়া থেকে ঢাকা পর্যন্ত যাত্রীসেবা দিবে মধুমতি নামের জাহাজটি।

ঈদ সার্ভিসে ঢাকা থেকে ২৬০ কিলোমিটার দূরত্বে বড়মাছুয়া পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   সরকারি  জাহাজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy