সাভারে বিনামূল্য ‘এক মিনিটের ঈদ বাজার’

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

প্রতি বছরের ন্যায় সাভারে এবারও সমাজের অসহায় ও দুস্থদের জন্য ৩ দিনব্যাপী আয়োজন করা হলো ‘এক মিনিটের ঈদ

2023-04-17T17:51:03+00:00
2023-04-17T17:51:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে বিনামূল্য ‘এক মিনিটের ঈদ বাজার’
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৮৮)
X

প্রতি বছরের ন্যায় সাভারে এবারও সমাজের অসহায় ও দুস্থদের জন্য ৩ দিনব্যাপী আয়োজন করা হলো ‘এক মিনিটের ঈদ বাজার’।

আজ সোমবার দুপুরে উপজেলার হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়। ব্যক্তিক্রমধর্মী এক মিনিটের ঈদ বাজার উদ্বোধন করেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল অস্থায়ী বিভিন্ন স্টল, যা থেকে নতুন জামা কাপড়, শার্ট, শাড়ি, লুঙ্গি, জুতাসহ ছিল খাদ্য সামগ্রী পোলাওয়ের চাল, তেল, দুধ, সেমাই, চিনি, আলু, পেয়াজ, দেশী মুরগিসহ নানা রকমের সামগ্রী।

এ সময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায় মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে এই আয়োজন।

বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায়রা। প্রথম দিন ২শ ৫০ জন পরিবারের মাঝে নতুন জামা কাপড়সহ ঈদ সামগ্রী দেওয়া হয়।

বাবু/জেএম




  বিষয়:   সাভার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy