প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৬:১৭ পিএম (ভিজিট : ১৭৪)

X
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।
রোববার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় প্রেসক্লাব হলরুমে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দিদারুল আলম (এমপি)।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন অনিক সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম. সেকান্দার হোসাইন, এম. হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কাদের ভূঁইয়া, পৌর ব্যবসায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস-চেয়ারম্যান আখতার হোসেন মামুন প্রমুখ।
ইফতার মাহফিলে রমজানের ফজিলত, তাৎপর্য নিয়ে বক্তব্য এবং মুনাজাত পরিচালনা করেন, সীতাকুণ্ড আলিয়া কামিল মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন। ইফতার ও দোয়া মাহফিল শেষে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
বাবু/জেএম