আশুলিয়ায় ৩১ কেজি গাঁজাসহ আটক ৩

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় পৃথক পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে

2023-04-17T19:23:49+00:00
2023-04-17T19:23:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ৩১ কেজি গাঁজাসহ আটক ৩
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ঢাকার আশুলিয়ায় পৃথক পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার শ্রীপুর ও পলাশবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মো. তাওসার আহমেদ (১৮), সিরাজগঞ্জ জেলার মো. হাফিজুর (২৬) এবং জামালপুর জেলার মো. জাহাঙ্গীর আলম (৫৬)। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

র‌্যাব জানায়, রোববার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর এবং পলাশবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেন। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাবু/জেএম





  বিষয়:   আশুলিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy