প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৭:৪১ পিএম (ভিজিট : ১৮৯)

X
এখন আর সবজি পচে না, যাবতীয় ফলমূল পচে না। ফরিদপুরসহ দক্ষিণ বঙ্গের মানুষ টাটকা ফলমূল ও শাক সবজি নিয়ে ঢাকায় গিয়ে একদিনেই বিক্রি করে আবার বাড়ি ফিরে আসতে পারে। আর এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এই জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর-২ আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে গরিব, অসহায় মানুষদেরকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গী ও অসুস্থ্য রোগীদেরকে নগদ অর্থ প্রদানকালে কাজী আব্দুস সোবহান এসব কথা বলেন।
তিনি বলেন, গরিব, অসহায় মানুষ নতুন শাড়ি কাপড়, পাঞ্জাবি পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে, এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ফরিদপুর-২ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী গরিব, অসহায়দের মাঝে পৌঁছে দিচ্ছি।
পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণকালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম