প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৭:৪৭ পিএম (ভিজিট : ২২৭)

X
রাজধানীতে এতিম শিশু ও দুস্থদের মধ্যে এই প্রথম বারের মতো অরগানিক ইফতার বিতরণ করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ (ডব্লিউসিএসবিডি)। সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকছে। রোজাদাররা সারাদিন যেহেতু পানি পান করা থেকে বিরত থাকেন, তাই দেহের পানিশূন্যতা দূর করতে ইফতার ও সেহেরীতে পর্যাপ্ত পানি এবং পানীয় খাদ্যদ্রব্য খাওয়া প্রয়োজন। এতে গরমে রোজা রাখা সহজ হয় এবং হজমে সুবিধা হয়।
বেলের শরবত, আখের রস, লেবু রস, তরমুজ, ডাবের পানি, দই-চিড়া, কলা, ডিম এবং শুকনা ফল খোরমা, খেজুর ইত্যাদি খাবার ছিল তাদের তালিকায়। এটিকে বাংলাদেশের ইতিহাসে প্রথম অর্গানিক ইফতার পার্টি বলে দাবি করেছেন সংস্থাটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবির।
শুক্রবার (১৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে সংলগ্ন ব্যস্ত সড়কে নিম্ম আয়ের মানুষ ও রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করতে দেখা যায় বাংলাদেশে ক্যান্সার অ্যাওয়ারনেস জনক অধ্যাপক ডা. হাবিব উল্লাহ তালুকদার রাস্কিন এবং সংস্থার সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবিরকে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশূ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ডা. কামাল হোসেন, দৈনিক বঙ্গ জননীর প্রধান সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাট (সভাপতি), মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশ’র রূপকার আলী নিয়ামত।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী সেহলী পারভিন, নিরাপদ চিকিৎসা চাই এর চেয়ারম্যান যুবরাজ, দৈনিক সমকালের সহ-সম্পাদক মিজান শাজাহান, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক রুবাইয়া সুলতানা বাণী, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির নির্বাহী সদস্য ও বিশিষ্ট লেখিকা সাইকা ফারহা, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার সরকার, সিনিয়র সহ-সভাপতি সোলেমান খানসহ সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ।
বাবু/জেএম