চরচান্দিয়ায় দুস্থদের মাঝে ভিজএফ চাল বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের মাধ্যমে গরিব ও দুস্থদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

2023-04-17T19:52:33+00:00
2023-04-17T19:52:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরচান্দিয়ায় দুস্থদের মাঝে ভিজএফ চাল বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের মাধ্যমে গরিব ও দুস্থদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (১৭ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উত্তম চক্রবর্তী, ইউপি সচিব সুব্রত কুমার শীল, ইউপি সদস্য মোশারফ হোসেন, মো. শাহাজাহান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানান, এ বছর চরচান্দিয়া ইউনিয়নে প্রায় ১ হাজার কার্ড’র মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিটি কার্ডের জন্য ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। চাল বিতরণকালে চেয়ারম্যান মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের অসহায় গরিবদের কথা ভাবেন। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও আপনাদের জন্য এ ঈদ উপহার পাঠিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী জন্য দোয়া করবেন।

বাবু/জেএম




  বিষয়:   চাল  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy