আ.লীগের জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য : শাওন

আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ

সারাবাংলা

ভোলার লালমোহন ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়াম হল

2023-04-17T20:16:16+00:00
2023-04-17T20:16:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগের জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য : শাওন
আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৬৫)
X

ভোলার লালমোহন ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়াম হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
 
এসময় এমপি শাওন বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, আওয়ামী লীগকে সুসংগঠিত রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবর্তমানে জাতির পিতার স্বপ্নকে লালিত করে সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। 
 
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   শাওন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy