ফরিদপুরে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে হামদ-নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকালে জেলা

2023-04-17T21:03:19+00:00
2023-04-17T21:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৯২)
X

ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে হামদ-নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৬ এপ্রিল) বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় ফরিদপুরের নয়টি উপজেলার, উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হামদ, নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতার চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ফরিদপুরের মানবিক জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এ সময় তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, মাদ্রাসার ছাত্ররা শুধু ইমাম, মুয়াজ্জিন নয় বরং সকল পর্যায়ে যাতে চাকরি করতে পারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের ধর্ম শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায়ও পারদর্শী হতে হবে। প্রত্যেক শিশু কিশোরকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সে দেশের সম্পদ হিসেবে রূপান্তরিত হয়। সরকার শিক্ষা ক্ষেত্রে সকল ব্যবস্থায় আধুনিকায়নের চেষ্টা করছে। আমাদের প্রত্যেক পরিবার এবং শিক্ষক সমাজকে এ বিষয়ে সচেতন হয়ে শিক্ষার্থীদের আধুনিক মানের গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারব। এতে থাকবে না কোন ভেদাভেদ।

জেলা প্রশাসক আরও বলেন, আগামীতে আমরা হামদ, নাত, ক্বেরাত ও আযান দিতে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশিকুল হক, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রেশাদ ইসলাম প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:   ফরিদপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy