২৭ ঘণ্টায়ও শেষ হয়নি সোনার বাংলা এক্সপ্রেসের উদ্ধার কাজ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বগির উদ্ধার কাজ এখনো শেষ হয়নি।

2023-04-17T23:25:03+00:00
2023-04-17T23:25:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৭ ঘণ্টায়ও শেষ হয়নি সোনার বাংলা এক্সপ্রেসের উদ্ধার কাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১১:২৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বগির উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। সোমবার (১৭ এপ্রিল) রাত পৌনে দশটা পর্যন্ত ৪টি বগি উদ্ধার করা হয়েছে। বাকি রয়েছে আরও ৩টি বগি ও ১টি ইঞ্জিন উদ্ধারের কাজ।

সোমবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এসব তথ্য জানিয়েছেন হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মঙ্গি মারমা।

তিনি বলেন, এখনো উদ্ধার কাজ শেষ করা যায়নি। বাকি ৩টি বগি ও ১টি ইঞ্জিনের উদ্ধার কাজ চলছে। সেগুলো উদ্ধার করতে ঠিক কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়। ক্ষতিগ্রস্ত হয় মালবাহী ট্রেনের পেছনের কন্টেইনার। আহত হন ২০-৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। অপরদিকে রেলওয়ে বিভাগ থেকেও ৪ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ঘটনার পরে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার আব্দুল মান্নান। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy