
মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।