বৈশাখেও ঘন কুয়াশায় আচ্ছন্ন নীলফামারী

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

বৈশাখ মাসে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের সর্বশেষ জেলা হিমালয়ের পাদদেশ নীলফামারী সড়ক, মাঠ, জনপদ ২ ঘন্টা ঘন

2023-04-18T12:07:29+00:00
2023-04-18T12:07:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈশাখেও ঘন কুয়াশায় আচ্ছন্ন নীলফামারী
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১২:০৭ পিএম   (ভিজিট : ৩১৮)
X


বৈশাখ মাসে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের সর্বশেষ জেলা হিমালয়ের পাদদেশ নীলফামারী সড়ক, মাঠ, জনপদ  ২ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। এ সময় দূর পাল্লার গাড়ি গুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে। কুয়াশাচ্ছন্ন হলেও গত কয়েক দিন থেকে গরম অপেক্ষাকৃত বেশি অনুভূত হচ্ছে যা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করেছে।

আজ (১৮ এপ্রিল) মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৭টা পর্যন্ত নীলফামারীর সড়ক মহাসড়ক গুলো ঢেকে ছিল ঘন কুয়াশায়। পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যায়। কুয়াশা থাকলেও কমেনি গরম।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুর  ২টার পরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৩ ডিগ্রী সেলসিয়াস আর ডিমলায় ছিল ৩৬.৯ ডিগ্রী সেলসিয়াস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy