প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:৫৭ পিএম (ভিজিট : ২১২)

X
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজিভুক্ত কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মো. সাইফুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলি ভৌমিকের সঞ্চালনায় স্থানীয় কৃষক প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় ৮০টি সিআইজি (Common Interest Group) থেকে ১৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
-বাবু/এ.এস