কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার নওপাড়া ইউনিয়ন

2023-04-18T15:08:46+00:00
2023-04-18T15:08:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৩:০৮ পিএম   (ভিজিট : ১৮৫)
X


নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদে এসব চাল গরীব দুঃখী মানুষের মাঝে বিতরন করা হয়।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কায়সার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে আমার ইউনিয়নে ১ হাজার ৮০৫ জন অসহায় গরীব দু:খী মানুষের মধ্যে প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।

বিতরণকালে ট্যাগ অফিসার, ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলায় ৬ হাজার ৫ শত ৪১ জন গরীব দু:খী অসহায় ভিজিএফ কার্ডধারী রয়েছেন।

তার মধ্যে নওপাড়া ইউনিয়নে ১হাজার ৮শত ০৫ জন কার্ডধারী রয়েছেন।যাদের প্রত্যেকেই ১০ কেজি করে চাল পেয়েছেন। এভাবেই উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব চাল বিতরণ করা হবে বলে তিনি জানান। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy