ডোমারে মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা

2023-04-18T15:34:06+00:00
2023-04-18T15:34:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৯৯)
X

নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র আয়োজনে কমপ্লেক্স এর নিচ তলায় এনসিডি কর্ণারের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী সভায় সভাপতিত্ব ও এনসিডি কর্ণারের সেবা সমূহ উপস্থাপন করেন। স্যানিটারি ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল আমীন রহমানের সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এছাড়াও ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক ডা. ফারজানা আফরিন, ডা. আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. রায়হান বারী জানান, এনসিডি কর্ণারে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস,হাঁপানি সম্পর্কিত শ্বাস জনিত রোগ, মানসিক রোগ ও ক্যান্সার রোগ সমূহের সেবা ও যাবতীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   ডোমার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy