নবীনগরে অবৈধভাবে মাটি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৩:৫১ পিএম (ভিজিট : ১৩৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম রসুল্লাবাদ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করে, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলো। ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। অভিযানকালে ড্রেজারের মালিককে না পাওয়ায় ড্রেজার মেশিন জব্দ করে নবীনগর থানা পুলিশের জিম্মায় রাখা হয়। এ সময় শ্যামগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হক সাগর উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম