লালমোহনে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুর রহমান নোমান, ভোলা (দক্ষিণ)

সারাবাংলা

ভোলার লালমোহনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

2023-04-18T15:58:24+00:00
2023-04-18T15:58:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লালমোহনে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
আবদুর রহমান নোমান, ভোলা (দক্ষিণ)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১২১)
X

ভোলার লালমোহনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রায় ২ হাজার দরিদ্রদের মধ্যে এই উপহার বিতরণ করেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপযাপন করার জন্য আমি আমার নির্বাচনি এলাকায় আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই উপহার নিয়ে এসেছি।

এমপি শাওন আরও বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এই জন্যই আওয়ামী লীগ সরকারকে বারবার দরকার। 

লালমোহন পৌরসভা আওয়ামী লীগ, পৌরসভা মহিলালীগ, পৌরসভা যুব মহিলা লীগের আয়োজনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা মহিলা লীগের সভাপতি সালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক ইয়াছমিন প্রমুখ।  

বাবু/জেএম




  বিষয়:   ঈদ  উপহার  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy