আজ বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা

2023-04-18T16:03:38+00:00
2023-04-18T16:03:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইনমন্ত্রীর ‘মা’
আজ বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৪:০৩ পিএম   (ভিজিট : ২২৭)
X

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। 

২০২০ সালের ১৮ এপ্রিল ৮৬ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে ঢাকার বনানী বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান তিনি। তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। 

আইনমন্ত্রী আনিসুল হক তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় আজ কসবা উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠানের পাশাপাশি, বিভিন্ন এতিমখানায় খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন। এ ছাড়া আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আজ বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বাবু/জেএম




  বিষয়:   মৃত্যুবার্ষিকী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy