প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৫:৩৩ পিএম (ভিজিট : ১৬৭)

X
স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাধ্যমিক পর্যায় (নবম ও দশম শ্রেণী) মেধাবী শিক্ষাথীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী মেধাবী শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করেন। উপজেলা পরিসংখ্যানের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে, ট্যাব বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান।
আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলী আহাদ, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ, জুনিয়র পরিসংখ্যান সহকারী কর্মকর্তা মো. ইয়াকুব আলী, প্রভাষক মোতালেব হোসেন, প্রভাষক মো. ফারুক হোসেন, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ জানান, জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার মাধ্যমিক ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫ জন মেধাবী (নবম ও দশম শ্রেণি) শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়েছে।
বাবু/জেএম