প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৫:৩৭ পিএম (ভিজিট : ২০১)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে (২০২২-২০২৩) অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (আলু, মিষ্টি আলু, পানি কচু, লতি কচু, মুখী কচু, ওল কচু ও গাছ আলু) চাষাবাদ সম্পর্কে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান। এসময় উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. নাজমুল হাসান মামুনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম