খুলনায় গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনার রূপসা থানা পুলিশ গোলাম মোস্তফা কিনু (২৮) নামে এক মাদক ব‍্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত

2023-04-18T18:02:41+00:00
2023-04-18T18:02:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় গাঁজাসহ যুবক গ্রেফতার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ১৫০)
X

খুলনার রূপসা থানা পুলিশ গোলাম মোস্তফা কিনু (২৮) নামে  এক মাদক ব‍্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত কিনু ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের মৃত আ. রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ জানায়, পুটিমারী ক‍্যাম্প পুলিশের এসআই বাবলা দাস গত ১৭ এপ্রিল রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে ডোবা এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ডোবা গ্রামস্থ গোবিন্দ বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে কিনুকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, উক্ত কিনু বিভিন্ন স্থান হতে মাদকদ্রব‍্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে এবং বিক্রয় করে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে। এস আই বাবলা দাস বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯, তাং- ১৮/৪/২৩।

বাবু/জেএম




  বিষয়:   খুলনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy