বরিশাল সিটি নির্বাচন : অবশেষে মুখ খুললেন সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দলীয় মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন বঞ্চিত হওয়ার তিনদিন পর এ বিষয়ে নীরবতা ভাঙ্গলেন সাদিক আবদুল্লাহ।

2023-04-18T20:52:54+00:00
2023-04-18T20:52:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল সিটি নির্বাচন : অবশেষে মুখ খুললেন সাদিক আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দলীয় মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন বঞ্চিত হওয়ার তিনদিন পর এ বিষয়ে নীরবতা ভাঙ্গলেন সাদিক আবদুল্লাহ।

বরিশালসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয় গত শনিবার। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে মেয়র পদে আবারও মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে সাদিক আবদুল্লাহ মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা হতাশ হন। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাও এ বিষয়ে চুপ ছিলেন গত কয়েক দিন। কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে অবশেষে ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধাাণ সম্পাদক এবং ছাত্রলীগ-যুবলীগসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত আমার বাবা মাথা পেতে নিয়েছেন। আমিও নিয়েছি।’

এ দিন দলের নেতাকর্মীরা নগরের কালিবাড়ি সড়কের বাসায় সমবেত হন। বিকেল ৪টার দিকে মেয়র ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে ৫ মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সাদিক আবদুল্লাহ বলেন, 'মেয়র পদে মনোনয়ন পেয়েছেন চাচা। এখানে অন্য কারও সুযোগ নিতে দেয়া হবে না। শান্ত বরিশালকে অশান্ত করতে দেবেন না। সিটি নির্বাচনের ফলের ওপর জাতীয় নির্বাচনের ফল নির্ভর করছে। নৌকাকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

মেয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, এবার তিনি তার বাবার সঙ্গে ঢাকায় ঈদ করবেন। ঈদের পর বাবার সঙ্গে বরিশালে ফিরবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা করে নির্বাচনের কৌশল নির্ধারণ করবেন।

নেতাকর্মীদের পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, 'মেয়রের বক্তব্য শুনে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা ঐক্যবদ্ধ আছেন।'

গত শনিবার গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই কমিটির সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয় প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। তিনি মেয়র সাদিক আবদুল্লাহর চাচা। দক্ষিণাঞ্চলের প্রভাবশালী রাজনীতিবিদ জেলা আ. লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। হাসানাত পরিবারের সঙ্গে খোকন সেরনিয়াবাতের বৈরী সম্পর্ক।

এদিকে সাদিক আবদুল্লাহ মেয়র পদে মনোনয়ন না হওয়ার পর অনুসারীরা চুপচাপ হয়ে যান। অপরদিকে সাদিকবিরোধী আওয়ামী লীগ নেতাকর্মীরা তিনদিন ধরে নগরীতে উল্লাস করছেন।

-বাবু/জেএম




  বিষয়:   নির্বাচন  মনোনয়ন বঞ্চিত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy